Home •বাংলাদেশ
•বাংলাদেশ
শেখ মুজিবের ষড়যন্ত্রের রাজনীতি ও বিশ্বাসঘাতকতা PDF Print E-mail
Written by ফিরোজ মাহবুব কামাল   
Sunday, 16 June 2013 04:36

ষড়যন্ত্রের রাজনীতি ও অধিকৃত হলো দেশ

প্রতিটি দেশ ও জাতিকেই অনেক সমস্যা ও সংকট নিয়ে বাঁচতে হয়। এ পৃথিবীতে তারাই গর্বভরে মাথা তুলে দাঁড়ায় যারা সে সমস্যার সমাধানে যথার্থ যোগ্যতার পরিচয় দেয়। নইলে পদে পদে যেমন পরাজিত ও অপমানিত হয়, তেমনি সমস্যার সমাধানের বদলে সংকট থেকে মহাসংকট সৃষ্টি করে। মহান আল্লাহতায়ালা এ ভাবেই প্রতিটি জাতিকেই পরীক্ষা করেন। বাংলাদেশের সরকার ও জনগণের ব্যর্থতা এক্ষেত্রে বিশাল। জনগণের ব্যর্থতা যেমন যোগ্য সরকারের নির্বাচনে। তেমনি সরকারের ব্যর্থতা নেতৃত্বদানে ও সংকটের শান্তিপূর্ণ উত্তরণে।বরং দেশের সরকার ও রাজনৈতীক নেতৃত্ব সংকটের পর সংকট সৃষ্টি করে অপমান বাড়িয়েছে বিশ্বজুড়ে। এজন্য সবচেয়ে বেশী দায়ী শেখ মুজিবের ষড়যন্ত্রের রাজনীতি ও বিশ্বাসঘাতকতা। সেটি যেমন একাত্তরে বাংলাদেশে সৃষ্টির মধ্য দিয়ে,তেমনি বাংলাদেশে সৃষ্টির পর নানা রূপ নৈতীক, অর্থনৈতীক, সামাজিক ও রাজনৈতীক সংকট সৃষ্টির মধ্য দিয়ে।বাকশালি স্বৈরাচার, তলাহীন ভিক্ষার ঝুলি, প্রাণনাশী বিরাট দুর্ভিক্ষ, সরকারি বাহিনীর হাতে তিরিশ-পঁয়ত্রিশ হাজার মানুষের মৃত্যু এবং দুর্বৃত্তিতে বিশ্বে পাঁচবার প্রথম –এগুলি হলো বাঙালী মুসলমানের ব্যর্থতার প্রমাণ। এখনো সংকটের মধ্যেই তাদের বসবাস। বাংলাদেশের রাজনীতিতে এখনো গভীর কালো মেঘ। সংকটের সে ধারাবাহিকতায় গত ৫ই ও ৬ই মে শত শত নিরীহ ও নিরস্ত্র মানুষকে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হলো। ৪০-৫০ হাজার মানুষ এখনো নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছে কারাগারে। এসবের কারণ কিছু দুর্বৃত্ত মানুষ ও তাদের ষড়যন্ত্র মূলক রাজনীতি। দেশ আজ এদের হাতেই অধিকৃত।

Read more...
 
বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ PDF Print E-mail
Written by ফিরোজ মাহবুব কামাল   
Sunday, 09 June 2013 17:31

শত্রুপক্ষের রণকৌশল

মুসলমানগণ কোন কালেই শত্রুমূক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার ঘর বাঁধলেও শয়তান সেখানেও তার কুটকৌশল নিয়ে হাজির হয়। তাই ১৫ কোটি মুসলমানের দেশে শয়তান থাকবে না, এবং তার বাহিনী ও রণকৌশলও থাকবে না সেটি কি ভাবা যায়? মুসলমানের দায়িত্ব হলো শয়তানের সে বাহিনী ও তার কৌশলগুলোকে সনাক্ত করা এবং এবং সে বাহিনীর বিরুদ্ধে লাগাতর লড়াই করা। প্রতিটি মুসলমানের উপর এ এক অর্পিত দায়ভার। সে দায়ভার পালনে নবীজী (সাঃ) ও তাঁর প্রতিটি সাহাবীকে আজীবন লড়াই লড়তে হয়েছে। অধিকাংশ সাহাবীকে শহীদ হতে হয়েছে। যারা সে লড়াইয়ে অংশ নেয়নি তাদেরকে মুনাফিক বলা হয়েছে। ঈমানদার হওয়ার অর্থই হলো শয়তানি শক্তির চিরকালের শত্রুতে পরিণত হওয়া। মু’মিন ব্যক্তির জীবনে এটিই সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মু’মিন ব্যক্তিকে বাঁচতে হয় ইসলামের শত্রুর পক্ষ থেকে আরোপিত একটি ভয়ংকর যুদ্ধের চ্যালেঞ্জ নিয়েই্। সে চ্যালেঞ্জ নিয়ে বাঁচার পুরস্কার স্বরূপ পরকালে ঈমানদার ব্যক্তি পায় অফুরন্ত নিয়ামত ভরা জান্নাত। পরীক্ষায় পাশ না করলে যেমন প্রমোশন জুটে না, তেমনি এ চ্যালেঞ্জ সঠিক ভাবে মোকাবেলা না করলে জান্নাতও জুটবে না। এ বিষয়ে মহান আল্লাহতায়ালা কোন অস্পষ্টতা রাখেননি। সে সতর্ক বাণীটি পবিত্র কোরআনে বার বার শোনানো হয়েছে। বলা হয়েছে, “আমি অবশ্যই তোমাদর পরীক্ষা করবো ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান ও মালের ক্ষতি দিয়ে এবং ফসলের লোকসান দিয়ে। সুসংবাদ দিন মু’মিনদের।” –(সুরা বাকারা )।

Last Updated on Sunday, 09 June 2013 19:50
Read more...
 
শেখ হাসিনার অপরাধী মানস ও দেশের ললাটে কলংক লেপনের রাজনীতি PDF Print E-mail
Written by ফিরোজ মাহবুব কামাল   
Sunday, 26 May 2013 23:30

যে ভয় অপরাধীকে নৃশংস করে

ডাকাতের হাতে নিরীহ মানব হত্যার পিছে যেটি কাজ করে সেটি বীরত্ব নয়,বরং তার নিজের মারা পড়ার ভয়। কারণ,সে যে গুরুতর অপরাধী সেটি নিজেও জানে। প্রতিশোধ হামলা বা শাস্তি পাওয়ার ভয় থেকেই ডাকাতেরা তাই অতিশয় হত্যাপাগল হয়।ভয়ের কারণে তারা যেমন দিনের আলোয় ডাকাতি করে না,তেমনি তাদের কুকর্ম কেউ দেখে ফেললে তাদেরও বাঁচতে দিতে চায় না। তারা যেমন অপরাধ লুকাতে চায়, তেমনি সে অপরাধের সাক্ষিও গায়েব করতে চায়। ফলে সামান্য অর্থের ডাকাতিতেও তারা নৃশংস হত্যাকান্ড ঘটায়। একই রূপ মৃত্যুর ভয় কাজ করে স্বৈরাচারি শাসকের মনে। কারণ, প্রতিযুগে এবং প্রতিটি সভ্য জনপদে স্বৈরাচার গণ্য হয় অতি জঘন্য অপরাধ কর্ম রূপে।তাদের ডাকাতিটা শুধু জনগণের সম্পদের উপর নয়,বরং মৌলিক মানবিক অধিকারের উপরও। ফলে তাদের ডাকাতিটা যেমন মানবতা বিরোধী ও অতি নৃশংস, তেমনি তাদের মনের ভয়টিও অতি গভীর। আর তার প্রভাব গিয়ে পড়ে তাদের রাজনীতিতে। রাজনীতিতে তাদের বিচরণটি হয় সর্বসময়ের ভয় নিয়ে।সেটি নির্মূলের ভয়।তারা তখন দেশজুড়ে শত্রু দেখে। ফলে তাদের রাজনীতিটা হয় শত্রুনির্মূলের রাজনীতি। ফলে বেছে নেয় নির্বিচারে মানবহত্যার ও নানারূপ নির্যাতনের পথ।শেখ মুজিবের রাজনীতিতে সেটি দেখা গেছে। সে ভয় থেকেই তিনি বিশাল রক্ষি বাহিনী গড়ে তুলেছিলেন। অথচ পাকিস্তানের ২৪ বছরে সেরূপ কোন রক্ষিবাহিনীর প্রয়োজন পড়েনি। অবশেষে ভয়ের মাঝেই মুজিবকে সহিংস পথে বিদায় নিতে হয়েছে। রক্ষিবাহিনী, সেনাবাহিনী ও পুলিশ তাকে বাঁচাতে পারিনি। আজ একই  ভয় এবং একই নৃশংসতা ফুটে উঠেছে শেখ হাসিনার রাজনীতিতেও।

Read more...
 
আবুল বারাকাতের মহাবিপর্যয় ভীতি ও মিথ্যা উৎপাদন PDF Print E-mail
Written by ফিরোজ মাহবুব কামাল   
Tuesday, 28 May 2013 00:02

কে এই আবুল বারাকাত?

রাজনৈতীক ভাবে নির্মূল হওয়ার ভীতি আওয়ামী লীগ ও তার মিত্রদের মনে যে কতটা প্রকট সেটিরই উৎকট প্রকাশ ঘটেছে গত ১৮/০৫/১৩ তারিখে ঢাকা থেকে প্রকাশিত “সাপ্তাহিক”য়ে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আবুল বারাকাতের একটি সাক্ষাতকারে। প্রশ্ন, কে এই আবুল বারাকাত? ইসলামের বিরুদ্ধে তার দুষমনি ও প্রতিহিংসার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসলামের শত্রু পক্ষের তিনি একজন প্রথমসারির সৈনিক। তার লড়াই বুদ্ধিবৃত্তির ময়দানে। শাহবাগের নাস্তিক আয়োজকগণ হলো তার নিজের ভাষার আলোকিত সৈনিক। ফলে তারা যে তার অতি কাছের লোক সেটি তিনি গোপন রাখেনি। তার কন্যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ইসলামের বিরুদ্ধে তার ন্যায় তার কন্যার আক্রোশও অধিক।সম্প্রতি তার কন্যা সে আক্রোশের প্রকাশ ঘটিয়েছিল,সপ্তাহের আর সব দিন বাদ দিয়ে জুম্মার নামাযের সময় ছাত্রদের পরীক্ষার আয়োজন করে। অবশেষে ছাত্রদের প্রতিবাদের মুখে তার সে ষড়যন্ত্র সে বানচাল হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশকে তারা যে কোন দিকে নিতে চায় সেটি কি এর পরও গোপন  থাকে?

 

Last Updated on Tuesday, 28 May 2013 21:36
Read more...
 
আওয়ামী শাসনের নাশকতা PDF Print E-mail
Written by ফিরোজ মাহবুব কামাল   
Saturday, 11 May 2013 22:35

রাষ্ট্র যেখানে জুলুমের হাতিয়ার

বাংলাদেশে জুলুমের সবচেয়ে নিষ্ঠুরতম ও সবচেয়ে বড় হাতিয়ারটি পেশাদার চোর-ডাকাত বা খুনি-সন্ত্রাসীদের সংগঠন নয়। সেটি খোদ রাষ্ট্র। সরকারের পুলিশ, র‌্যাব ও বিজিবি নিরস্ত্র মানুষ হত্যায় কতটা নৃশংস ও কতটা বর্বর হতে পারে সেটি তারা ৫ই মের রাতে ঢাকার মতিঝিলে অগণিত নিরস্ত্র মানুষ হত্যার মধ্য দিয়ে দেখিয়ে দিল। বাংলাদেশের সকল ডাকাত বা সকল খুনি-সন্ত্রাসী সারা বছরে যত মানুষকে হত্যা করতে পারিনি সেখানে সরকারি এ খুনি বাহিনীগুলি একরাতে তা হত্যা করেছে। দৈনিক যুগান্তর ১২/০৫/১৩ তারিখে লিখেছে সরকার ৭, ৫৮৮ জন্য অস্ত্রধারি সেপাইকে এ কাজে নামিয়েছিল। তাদের ১,৩০০ জন এসেছিল র‌্যাব থেকে, ৫,৭১২ জন পুলিশ থেকে এবং ৫৭৬ জন বিজিবী থেকে। যেন প্রকাণ্ড এক যুদ্ধ। পত্রিকাটি লিখেছে, তারা এক লাখ ৫৫ হাজার গোলাবারুদ ব্যবহার করেছে। প্রশ্ন হলো ১৯০ বছরের ঔপনিবেশিক ব্রিটিশ আমলে বা ২৪ বছরের পাকিস্তান আমলে কোনদিনও কি এতবড় বাহিনী জনগণের বিরুদ্ধে রাস্তায় নামানো হয়েছে? এবং এতগুলি ছোড়া হয়েছে?

Last Updated on Friday, 17 May 2013 19:11
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 16
Dr Firoz Mahboob Kamal, Powered by Joomla!; Joomla templates by SG web hosting
Copyright © 2013 Dr Firoz Mahboob Kamal. All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.